☰
✕

যশোরে পুকুর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

২১ জুন, ২০২২

যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার বসুন্দিয়া পদ্মবিলায় প্রধান সড়কের পাশে একটি পুকুরের মধ্য থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়,আজ সকাল ১০ টার দিকে পুকুরের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পরনে লাল শার্ট এবং একটি প্যান্ট পরা রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। লাশ সদর হাসপাতাল মর্গে আছে।