শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

০৫ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারত সফরে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রলায়ের এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘তিনি (পররাষ্ট্রমন্ত্রী) অসুস্থতা বোধ করায় প্রধানমন্ত্রীর সাথে সফরে যাচ্ছেন না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে (৫ থেকে ৮ সেপ্টেম্বর) চার দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন বছর পর শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। এর আগে করোনা মহামারীর আগে ২০১৯ সালে ভারত সফর করেছিলেন তিনি।

বাংলাদেশ সরকার বলছে, এবারের সফরটি বাংলাদেশ ও ভারতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, এই সফরের মধ্য দিয়ে দু’দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক আস্থা ও বোঝাপড়াসহ বহুমাত্রিক সম্পর্ককে গভীর করবে।

সূত্র : ইউএনবি