দেশ ও জাতি ডা. মঈনের ত্যাগ মনে রাখবে: প্রধানমন্ত্রী

১৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হওয়াদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যা্ওয়া ডা.মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এ মহৎ চিকিৎসক নিজের জীবনেকে বাজি রেখে   মানুষকে  সেবা দিয়ে গেছেন।দেশের মানুষের জন্য তার জীবন ত্যাগ করেছেন। দেশ ও জাতি তার এ ত্যাগ মনে রাখবে।’

ডা. মঈনের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এবং তার পরিবারের সকল দায়িত্ব সরকার নেবে বলে তিনি আচ্ছাস দেন।