২২ সেপ্টেম্বর, ২০২৬
রংপুরে পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় রংপুরে আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে সোমবার রংপুর সদর উপজেলার চন্দনপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির মাধ্যমে প্রকৃতি ও জীবন ক্লাবের দুই হাজার গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রকৃতি ও জীবন ক্লাব রংপুরের সমন্বয়ক সাংবাদিক মেরিনা লাভলীর সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন রংপুর মহানগর সুজনের সভাপতি অ্যাড. জোবাইদুল ইসলাম, আইনজীবী শাহ সুফি মোঃ আবু সাঈদ, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির মহাসচিব মোহাম্মদ আলী, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা প্রকৌশলী একেএম ফজলুল হক, শিক্ষক ও সাংবাদিক হাসেম আলী, চন্দনপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদা আখতার, শিক্ষক মাসুদ রানা, রংপুর আর্ট একাডেমির চেয়ারম্যান শহিদুল ইসলাম রেপিট, সহ-সভাপতি আব্দুল হামিদসহ অন্যরা। এরপর শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ, ওষুধি গাছের চারা তুলে দেয়া হয়।
অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ একটি অনন্য উদ্যোগ। গাছের চারা বিতরণের মাধ্যমে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ছোট্ট বেলা থেকেই পরিবেশ সুরক্ষায় আন্তরিক হয়ে উঠবে।