০৮ নভেম্বর, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা কমিটি।
সভায় সভাপতিত্ব করেন ড্যাব ফেনী জেলা কমিটির সভাপতি ডা. এম. তম আবদুল্লাহ আল কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী হাবিবুল্লাহ মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন চৌধুরী বরাত, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল-মামুন এবং ড্যাব ফেনী জেলা কমিটির সহসভাপতি ডা. আবদুল্লাহ আব্বাস।
এ ছাড়া বক্তব্য দেন ডা. জাসরিন জামরিন আক্তার মিলি, ডা. শ্রীকান্ত চক্রবর্তী, ডা. আদনান আহমেদ, ডা. নুর মোহাম্মদ ও ডা. বেলাল উদ্দিন আহমেদ।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা জাতীয় জীবনে চিকিৎসক সমাজের দায়িত্বশীল ভূমিকা এবং জনকল্যাণে পেশাগত দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাব ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মোবারক হোসেন দুলাল।