০৮ নভেম্বর, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।