☰
✕

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

০৮ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকালে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলের নাম ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলে