☰
✕

ঝালকাঠিতে জেলা প্রশাসনের কাছে ৪৩০টি কম্বল হস্তান্তর

১২ নভেম্বর, ২০২৬

শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ৪৩০টি কম্বল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। 

বুধবার দুপুর ১২টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে এসব কম্বল হস্তান্তর করেন সংস্থাটির জেলা পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, ‘আশা’র বরিশাল বিভাগের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন, জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জাকির হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশিষ কুমার মন্ডল, সাপোর্ট ইঞ্জিনিয়ার এ.টি.এম. আব্দুল্লাহ, ব্র্যাঞ্চ ম্যানেজার মো. লুৎফর রহমান ও কলি আক্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল সরকারের দায়িত্ব নয়, বরং এটি সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের মানবিক দায়িত্ব।

সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, শীতের শুরুতেই অসহায় মানুষের জন্য ‘আশা’র এ উদ্যোগ প্রশংসনীয়। 

সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

জেলা প্রশাসনের মাধ্যমে কম্বলগুলো প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।