বাংলাদেশ

শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ এবং প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধুমাত্র শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে সরকারি সহায়তার চাল এবং হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। 

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু বলেছেন, পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধসের মতো জটিল দুর্যোগ ঝুঁকি রয়েছে।

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত জরুরি : পার্বত্যমন্ত্রী

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত জরুরি : পার্বত্যমন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব: ভূমিমন্ত্রী

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী বিভাগের সচিবগণের এ সাফল্য  কেবল তাঁদের ব্যক্তিগত নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। 

বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা রয়েছে: সেতু মন্ত্রী

বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা রয়েছে: সেতু মন্ত্রী

বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সব খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকায় মাদককারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমানা অতিক্রম করায় পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ২০৫৯ পিলারের আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বৃহস্পতিবার কনের বাড়িতে ছিল গায়ে হলুদের আয়োজন। শুক্রবার (১৬ অক্টোবর) বিয়ে, তাই বরকে বরণ করতে বাড়িজুড়ে সাজানো হয়েছিল আলোকসজ্জার গেট।

অন্যদিকে বরের বাড়িতেও চলছিল নববধূকে বরণের প্রস্তুতি। দুই পরিবারেই ছিল উৎসবের আমেজ। কিন্তু বিয়ের আগের রাতেই সব আনন্দ বদলে গেল শোকে। বর সাজার অপেক্ষায় থাকা মেধাবী ছাত্র আরিফ শাহরিয়ার সৌমিকের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে দুই পরিবারসহ পুরো মহল্লা।

দোকান থেকে বের হতেই ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

দোকান থেকে বের হতেই ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা নামের সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কে জামান মেডিক্যাল হলের সামনে এ ঘটনা ঘটে।

নালার পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু

নালার পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় একটি বাসার পেছনে নালার পাশ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা।

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

‘বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন’

সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

কফিনেই বন্দি বিদেশ যাওয়া নারীদের স্বপ্ন!

পরিবারের আর্থিক দৈন্যদশা মেটাতে ও মায়ের উন্নত চিকিত্সার খরচ যোগাতে গত বছরের জানুয়ারির ১৮ তারিখ সৌদি আরব যান ২২ বছরের মুন্নি। তবে এক সপ্তাহের ব্যবধানে দেশে ফিরেন আসেন মুন্নি। তবে নিথর দেহে। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী তার মৃত্যু হয়েছে আত্মহত্যায়। তবে পরিবারের দাবি, বিদেশে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মুন্নি। প্রতি বছর মুন্নির মতো হাজারো নারী ভালো জীবনের আশায় বিদেশে গেলেও অনেকেই দেশে ফেরেন কফিন বন্দি হয়ে।

মহাত্মা গান্ধীর সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনের উদ্যোগে সমাজে সুন্দর কালচার তৈরি হয়েছে: এ্যানি

মহাত্মা গান্ধীর সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনের উদ্যোগে সমাজে সুন্দর কালচার তৈরি হয়েছে: এ্যানি

বৃহত্তর নোয়াখালীতে গ্রামে গ্রামে ঘুরে হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে মহাত্মা গান্ধীর উদ্যোগের ফলে সমাজে সুন্দর কালচার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।