গাজীপুরের টঙ্গীবাজার হাজীর মাজার বস্তিতে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বস্তিতে এ অভিযান চ
গাজীপুরের টঙ্গীবাজার হাজীর মাজার বস্তিতে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বস্তিতে এ অভিযান চ
মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আগস্ট মাসের কার্যক্রমে ১৩৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময় ১৩৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয় এবং জরিমানা হিসেবে আদায় হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার টাকা।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের আকস্মিক পরিদর্শনের পর নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে আহত হয়ে সাফিয়া খাতুন (৪) নামে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দুপুরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফজু রহমান (৫০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজু রহমান ইটনা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব কাথারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (১৮) ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি অটোরিকশা চালক ছিলেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম নামে এক শিশুকে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ও পৃথক দুটি মাদক মামলায় দুইজনসহ মোট ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, তরুণ সমাজকে খেলার মাঠে ফেরাতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। তরুণদের খেলাধুলা ও সংগীত চর্চায় এগিয়ে নিতে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়ামের পাশাপাশি একটি করে ক্রীড়া ও সংগীত একাডেমি গড়ে তোলা হবে বলে জানান তিনি।
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’কে (৩৫) মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।
সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে।
বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী মিম খাতুনকে (২৩) পিটিয়ে হত্যার মামলায় পলাতক প্রধান আসামি স্বামীসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে এবং বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মোমিন রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় আসাব আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার তালগাছি-মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।