বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আদালতের উপর নয়, নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছের উপর।
- বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন অধ্যাপক শাহ এমরান
- * * * *
- ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা
- * * * *
- সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
- * * * *
- জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি
- * * * *
- কওমি মাদ্রাসা সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণে হটলাইন চালু
- * * * *
বাংলাদেশ
কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগম নিহত হয়েছেন। কঙ্গোর স্থানীয় সময় রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় কিনশাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. রেজা কিবরিয়া। গত নির্বাচনের আগে দলে যোগ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশ নেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া তনয় রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেয়ার পর থেকে সক্রিয় ভুমিকা রাখছেন। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের নতুন কমিটি ঘোষণা করেন ড. কামাল হোসেন। কমিটিতে ড. কামাল সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন।
ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন তিনি।
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সত্তরোর্ধ্ব তোফায়েল বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয় বলে স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন।
ঘূর্ণীঝড় ফণীতে দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আজ সকালে ঘূর্ণীঝড় ফণী সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল দিয়ে প্রবেশ করে এখন তা মধ্যাঞ্চলে অবস্থান করছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ফণীর প্রভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
বাংলাদেশে আঘাত হানার আগে দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড় 'ফণী' একটি সাধারন ঝড়ে পরিনত হয়েছে। ফলে বাংলাদেশে ক্ষয়ক্ষতির মাত্রা কম হবে বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে যে কোনো সময় খুলনা ও আশপাশের এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী।
আবহাওয়া অধিদফতর বলছে, ‘ঘূর্ণিঝড় ফণী ভারতের চেয়ে প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশে ফণী আঘাত হানতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় শুক্র ও শনিবার থেমে থেমে বৃষ্টি হবে।’ শুক্রবার আবহাওয়া অধিদফতরে এসব তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বর্তমান অবস্থার জন্য তারাই দায়ী। আমরা আসলেই সংসদে শক্তিশালী বিরোধী দল চেয়েছিলাম।
ঘূর্ণিঝড় ফনির পূর্ব প্রস্তুতি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, আগামী ৪ মে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে।
দলীয় সিদ্ধান্তের কারনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি বলে জানিয়েছেন। তার শপথ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি শপথ নেইনি। এটাও দলীয় সিদ্ধান্ত এবং আমাদের কৌশল।’ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়ে কোনও চিঠি দেননি বলেও জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমি কোনও চিঠি দেইনি। কোন সময়ও চাইনি।’
প্রেসক্লাবে এক অনুষ্টানে ফোন হারিয়ে যাওয়ার পর সাংবাদিকদের চোর বলার অভিযোগ এনে শমী কায়সারের বিরুদ্ধে মামলা করেছেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন (বগুড়া-৬) শূন্য ঘোষণা করেছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত আরও চার সংসদ সদস্য শপথগ্রহণ করেছেন। ফলে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটি থেকে নির্বাচিত বাকি সবাই শপথগ্রহণ করলেন