মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগের পর প্রকাশ্যে এলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযুক্ত সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। প্রিয়া বাংলাদেশের দলিত সম্প্রদায় নিয়ে করা এনজিও ‘শারি’র পরিচালক। ‘শারি বাংলাদেশ’ এর ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় ট্রাম্পের কাছে নালিশের ব্যাখ্যা, ঘটনার পর নিজেরসহ পরিবারের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরেন তিনি।
- দেশে মানবাধিকার সমুন্নত হবে, গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের জেল
- * * * *
- কসবায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- * * * *
- ধর্মকে ব্যবহার করে জাতীয় নিরাপত্তায় আঘাত হানলে ছাড় নয় : ধর্ম প্রতিমন্ত্রী
- * * * *
- রাজধানীতে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা আটক
- * * * *
বাংলাদেশ
বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে গতকাল তিনজন নিহত আর অন্তত পাঁচজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে চারজনই নারী। আজকেও নওগাঁয় ছেলেধরা সন্দেহে ছয়জনকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যে অভিযোগ প্রিয়া সাহা তুলেছেন, তাতে মার্কিন দূতাবাসেরই দুরভিসন্ধি প্রকাশ পেয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
দেশের উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলে এখন বন্যায় সর্বস্বহারা মানুষের হাহাকার চলছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন করে আরো পাঁচটি জেলায় পানি প্রবেশ করেছে। শুকনো আশ্রয় ও খাবারের সন্ধানে ছুটছে বানভাসি মানুষ। কোথাও ত্রাণের গাড়ি কিংবা নৌকার সংবাদ শুনলেই ছুটে যাচ্ছে তারা। উত্তরাঞ্চলের সঙ্গে চারদিনে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার পানিতে ডুবে তিন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। সহায়-সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বন্যার্তরা। অনেকেই পরিবারসহ ডিঙি নৌকায় আশ্রয় নিয়েছেন। প্রায় দুই সপ্তাহ ধরে ছোট ছোট নৌকায় পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে চলছে অনেকের। ত্রাণের অভাবে যখন করুণ অবস্থা তখন সরকারের মন্ত্রী-এমপিরা ঢাকায় বসে গলাবাজি করছেন। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছেনি এখনো। দুর্ভাগ্যজনকভাবে সরকারের যে উদ্যোগ প্রয়োজন সেটা আমরা লক্ষ্য করছি না। সরকারের চরম উদাসীনতা প্রমাণ করে জনগণের প্রতি তাদের ন্যুনতম কোনো দায়বদ্ধতা নেই। তারা জনবিদ্বেষী।
প্রিয়া সাহা কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন, সেই ব্যাখ্যা না শুনে তড়িঘড়ি কোনো আইনি ব্যবস্থায় না যেতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে যে তথ্যগুলো প্রিয়া সাহা দিয়েছেন তা সর্বৈব মিথ্যা, বিএনপি-জামায়াতের সময় ছাড়া বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, এটা তার (প্রিয়া সাহার) ব্যক্তিগত ঈর্ষা চরিতার্থের জন্য করেছে। এত ছোট্ট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে, তা মনে করি না।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পূর্ব ও পশ্চিমের মধ্যে যোগাযোগের সেতু হতে পারে বাংলাদেশ।
শনিবার লন্ডনের তাজ হোটেলে বাংলাদেশের দূতদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ।
রিফাত হত্যা মামলায় ১ নম্বর সাক্ষী থেকে আসামি হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। রোববার (২১ জুলাই) বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে জামিন আবেদন করেন এ মামলায় মিন্নির আইনজীবীরা। এ মামলার প্রধান আইনজীবী ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তাঁর স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আদালতে হাজির করা হবে আজ। তার পক্ষে জামিনের আবেদন করা হবে।
সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নাগরিক প্রিয়া সাহার অভিযোগ ‘সম্পূর্ণ অসত্য’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশদ্রোহী বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা করা হবে।
বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,আন্দোলন শুরু হয়েছে নেত্রীকে মুক্ত করার মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরবো। তিনি বলেন, ইতোমধ্যে বিএনপি রাস্তায় নেমেছে এই রাস্তার আন্দোলনকে বেগবান করার জন্য। বরিশালে আমরা সমাবেশ করেছি। আজ (শনিবার) সমাবেশ হবে চট্টগ্রামে। ২৫ তারিখে হবে খুলনায়, পর্যায় ক্রমে সব বিভাগে হবে । তারপরে সব জেলাতে সমাবেশ করা হবে।
দেশের অধিকাংশ নদ-নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কুড়িগ্রাম ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাটিতে পদ্মা ও যমুনার পানি বৃদ্ধির ফলে নতুন করে রাজবাড়ী ও মানিকগঞ্জে গ্রামের পর গ্রাম ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। বন্যাকবলিত জেলাগুলোতে বাস্তুচ্যুত মানুষ এখনো ঘরে ফিরতে না পারায় সংকট বাড়ছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেছেন, “প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন তা একেবারেই মিথ্যা। বিশেষ মতলবে এমন উদ্ভট অভিযোগ করেছেন তিনি। আমি এই আচরণের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ, বাংলাদেশে সরকারি কর্মচারীর ২৫ শতাংশ ধর্মীয়ভাবে সংখ্যালঘু। যদিও সংখ্যালঘুর সংখ্যা মোট জনসংখ্যার ১২ শতাংশ।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার লন্ডনে অনুষ্ঠিতব্য ইউরোপে অবস্থানরত বাংলাদেশ দূতদের সম্মেলনে অংশ নিবেন। এ ধরনের সম্মেলন এটিই প্রথম। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শনিবার লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন।