আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে ফের দেড় শতাধিক দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। তাদের বেশিরভাগই প্রথমবার বাদ পড়া সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
জাতীয়
আগামী ১০ অক্টোবরে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে শুরু হবে যাত্রীসহ ট্রেন চলাচল
বিএনপি এখন পুরনো গাড়ি, তাদের ব্যাটারি বসে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) তার কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসা নীতি নিয়ে পুলিশের ওপর কোনো প্রভাব পড়বে বা ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না।
মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার বাংলাদেশ সফরে আসছেন। তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ। ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে। খেলাধুলার মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, দলগত প্রচেষ্টা ও নেতৃত্ব প্রদানের গুণাবলী অর্জন করতে পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বিশ্ববিদ্যালয়গুলোকে অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৭ সেপ্টেম্বর তিন দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, তিনি সেখানে একটি জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।
রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাতদিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন ডিজিটাল সিকিউরিটি এজেন্সিতে জমা দিতে বলা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সমূহের সমস্যাগুলো আগামী ৭ দিনের মধ্যে সমাধান করে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে প্রতিবেদন প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সাধারণ মানুষকে বহুমুখী সেবা দেয়ার জন্য রেল বহরে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়েছে।