আওয়ামী লীগ এবং বিএনপি- দুই দলকেই রাজধানীতে একই শর্তে সমাবেশ করতে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
জাতীয়
বৃহস্পতিবার সকালে রাজধানীর বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। এদিন সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯৭ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ১০তম স্থানে রয়েছে।
চিকিৎসা গবেষণা ও মানবকল্যাণে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেয়েছে দেশের হৃদরোগ চিকিৎসায় একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান 'জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)'।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষা করতে সারা বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের পরামর্শ দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জানিয়েছে, শুক্রবার সমাবেশ করতে বিএনপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিতে হবে।
দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হাজি। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব খ্যাতনামা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়া আর নেই।
ইতালিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি।
কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন' পরিদর্শন করেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশের জলাভূমির বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরূদ্ধারে নিরলসভাবে কাজ করছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির ফলেই বিভিন্ন ক্ষেত্রে টেকসই ও মানসম্মত অবকাঠামো নির্মাণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
নতুন নিয়োগপ্রাপ্ত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ তাকে শপথ বাক্য পাঠ করান।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে আজ বঙ্গভবনে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, মাতৃভাষা ছাড়া শিক্ষার ভিত নির্মাণ করা যায় না।তিনি আজ সকালে কুড়িগ্রাম পিটিআই মিলনায়তনে ইউএসএইডের প্রকল্প ‘এসো শিখি’র জেলা অবহিত করণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।