আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৪ জুন) থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে। তবে বিক্রিত টিকিট এবার ফেরত নেওয়া হবে না।
- জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০
- * * * *
- দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি
- * * * *
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
জাতীয়
আসছে ঈদুল আজহার সরকারি ছুটি তিন দিনের পরিবর্তে চার দিন করার প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মন্তব্য করেছিলেন, তার মন্ত্রণালয়ের অধীনে এলে সেবা নিয়ে কোন জটিলতা বা নির্বাচন কমিশনের সাথে কোন সমন্বয়হীনতার আশংকা থাকবে না।
পুলিশের সাত জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে থাকা প্রাইভেট প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসকের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানে সময় চাইলেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ।
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সেক্টর কমান্ডারস' ফোরাম- মুক্তিযুদ্ধ '৭১ কে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের মানুষ যাতে ন্যায়বিচার পায় সেজন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে ১২-সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
আন্দোলনে নেমেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে থাকা প্রাইভেট প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসক। মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত করার দাবিতে আন্দোলন করছে তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ থেকে ১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
দেশে তালাকের হার বেড়েছে। গত এক বছরে তালাকের হার বেড়ে ১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের বছর ছিল ০ দশমিক ৭ শতাংশ।
রাজধানী ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী।সোমবার (১২ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্বের দূষিত শহরের তালিকায় মঙ্গলবার সকালে জনবহুল ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
২০২২ সালে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২.৪ বছরে। যা ২০২১ সালে ছিল ৭২.৩ বছর এবং ২০২০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৮ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত (স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেঞ্জ) হয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।