দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি

ছবিঃ সংগৃহিত।

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ ও সৃজনশীল করে তুলতে বেশ কিছু এআই ফিচার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন স্মার্টফোনের পাশাপাশি অনারের নতুন ব্র্যান্ড অ্যান্থেম প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জেফার, মাশা ও ফিরোজ জং একক সংগীত পরিবেশনা করেন। এছাড়া, সৃজনশীল কাজের চর্চায় এআই এর ব্যবহারে তরুণদের উৎসাহিত করতে আয়োজিত অনারের ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, “প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে বলে আমরা বিশ্বাস করি। এআই ক্রিয়েটরস ডেন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তরুণদের জন্য সেই সুযোগই তৈরি করতে চেয়েছি। এর মাধ্যমে তারা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।”

অনার ৬০০এস ৫জি-তে দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে বিভিন্ন সহজ এআই ফিচার এবং একটি শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোনটিতে থাকা বিশেষ এআই বাটনের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে একাধিক এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০ যার সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়েই ছোট ভিডিও তৈরি ও এডিট করা যাবে।