জাতীয়

শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি

শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।

সরকারি খরচায় লিগ্যাল এইডে ৩৫৩৬৫৬ জনকে আইনি পরামর্শ প্রদান

সরকারি খরচায় লিগ্যাল এইডে ৩৫৩৬৫৬ জনকে আইনি পরামর্শ প্রদান

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ২০০৯ সাল থেকে মার্চ ২০২৩ পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার ৬৫৬ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ড. মোঃ রেজাউল করিম এ সংক্রান্ত প্রতিবেদনের কথা জানান। 

মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি : খাদ্যমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। আগামী দিনগুলোতে মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল চালিকা শক্তি।

সৌদি পৌঁছেছেন ১৯ হাজার হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ১৯ হাজার হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১৪ হাজার ৫৮৫ জন।   

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন রওশন এরশাদ

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন রওশন এরশাদ

তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করতে গ্রামে পাড়া মহল্লায় সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতরা পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতরা পুলিশের এসকর্ট সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতদের পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৭ মে) দূতাবাসগুলোর চাহিদাসাপেক্ষে এই তথ্য জানিয়েছেন তিনি।

ঢাকার বাতাসের মানে উন্নতি, অবস্থান ১২

ঢাকার বাতাসের মানে উন্নতি, অবস্থান ১২

বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৯২। সে অনুযায়ী বাতাসের মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায়।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে টাকা পাচার কমবে : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে টাকা পাচার কমবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে সেদেশে অবৈধ টাকা পাচার কমবে।’আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ বিএনপির ১৭ সাংগাঠনিক জেলা-মহানগরে জনসমাবেশ

আজ বিএনপির ১৭ সাংগাঠনিক জেলা-মহানগরে জনসমাবেশ

সারাদেশের ১৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। এটি দলটির পূর্বঘোষিত চার পর্বের জনসমাবেশের তৃতীয় পর্বের কর্মসূচি। আজ শুক্রবার এ কর্মসূচি করবে দলটি।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকা ১২তম স্থানে। শুক্রবার সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১০৫, যা বাতাসের মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে।