চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হজযাত্রীদের বহনকারী এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের হজ অফিসের বরাতে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার 'আয়রন লেডি' হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। শেখ হাসিনার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করেছে গণমাধ্যমটি। এতে মার্গারেট থ্যাচার ও ইন্দিরা গান্ধীর সঙ্গে তাকে তুলনা করা হয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বাধাগ্রস্ত করবে বা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করবে, তাদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ জারি করবে যুক্তরাষ্ট্র।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খ্রিষ্টান, হিন্দু, ও মুসলমানের কবি ছিলেন না, তিনি ছিলেন মানবতার কবি।কবি নজরুল মানবতার কথা বলে গেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,‘তাঁর (নজরুলের) সাহিত্যের মধ্যে আমরা সবকিছু পাই’।
আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে একসময় ব্যঙ্গ-বিদ্রুপ করে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন বলা হয় উন্নয়নের ম্যাজিশিয়ান।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ জুন থেকে। গত ঈদের মতো এবারও সব আসনের টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবনী নানা প্রযুক্তির কোন বিকল্প নেই।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় সরকার ভীত ও চিন্তিত না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিশ্বের দূষিত শহরের তালিকায় বৃহস্পতিবার সকালে ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টা ২৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
বাঙালির সব আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ১২৪তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সচিবালয়ে বসেই সিসিটিভি’র মাধ্যমে মনিটরিং করছে নির্বাচন কমিশন (ইসি)। ৪৪৩৫টি সিসিটিভি’র মাধ্যমে এ ভোট মনিটরিং করা হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।