ঘূর্ণিঝড় মোখা ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ঝড়টির বেশির ভাগ অংশ কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ুবিষয়ক বাংলাদেশী গবেষক মোস্তফা কামাল পলাশ মোখা সম্পর্কে এই পূর্বাভাস দিয়েছেন।
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
- বগুড়ায় খড় ও ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচারের দাবি
- * * * *
জাতীয়
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে ।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি-১৩ এ বলা হয়, এটি গত মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় মোখার গতিবেগ দ্রুত বাড়ছে এবং উপকূলের সঙ্গে এর দূরত্ব কমছে। ফলে আজ (১৩ মে) সন্ধ্যা থেকেই কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতিপ্রবল এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। মোখার প্রভাবে এরই মধ্যে উত্তাল হতে শুরু করেছে সাগর।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের ১০ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় পাঁচ থেকে আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল হতে শুরু করেছে সাগর। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এখানে দুই দিনব্যাপী ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) উদ্বোধন করেছেন।
বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’। তাই কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সরকার ১১৪ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। শুক্রবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দু’টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার।’
বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’। তাই দেশের চারটি বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত উঠিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড় ‘মোখা’ এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে বলছে আবহাওয়া অধিদফতর। একইসাথে এর কেন্দ্রে বাতাসের গতিবেগও বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো থেকে এক হাজার ১০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করতে থাকা এ ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে।
ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান তৃতীয়।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে শনিবার (১৩ মে) রাজধানীতে জনসভার মাধ্যমে ‘বড় শোডাউন’ করার পরিকল্পনা করেছে বিএনপি। এদিন দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করবে দলটির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা।