জাতীয়

বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা

বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বুধবার (১০ মে) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা।

দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ‘মোখা’

দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ‘মোখা’

বর্তমানে ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে সৃষ্টি হওয়া নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আজ (বুধবার) দুপুরের আগেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গতকাল মঙ্গলবার (৯ মে) রাত সোয়া ৯টায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

লঘুচাপটি রূপ নিয়েছে নিম্নচাপে, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

লঘুচাপটি রূপ নিয়েছে নিম্নচাপে, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’।সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। 

ড. ওয়াজেদ মিয়া ছিলেন নিরহংকার ও প্রচারবিমুখ : তথ্যমন্ত্রী

ড. ওয়াজেদ মিয়া ছিলেন নিরহংকার ও প্রচারবিমুখ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার ও প্রচারবিমুখ।

নগর পরিবহনে যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রিক বাস : মেয়র তাপস

নগর পরিবহনে যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রিক বাস : মেয়র তাপস

চলতি বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি নতুন ইলেকট্রিক বাস সংযোজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।     

উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়ানো হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়ানো হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর একটি বেসরকারি রিসোর্ট সেন্টারে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় কর্তৃক আয়োজিত ঢাকা বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

বিশ্বের চতুর্থ দূষিত শহর ঢাকা

বিশ্বের চতুর্থ দূষিত শহর ঢাকা

ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬০ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ।

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ ১৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

আজ ১৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তরের জন্য আজ মঙ্গলবার ঢাকায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে ভোলা ও কক্সবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে ভোলা ও কক্সবাজারের মধ্যবর্তী স্থান দিয়ে

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভোলা ও কক্সবাজার জেলার মধ্যবর্তী স্থান দিয়ে উপকূলে আঘাত হানতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ভারতের ওড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে পরে দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি।