দেশের বিভিন্ন স্থানে আগামী দুই দিনে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার রাতে আবহাওয়াবিদ আবদুল হামিদ এ তথ্য জানান।
- মোদির সঙ্গে কাজ করতে শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি
- * * * *
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
জাতীয়
রাষ্ট্রপতি মোঃ. আবদুল হামিদ অপ্রয়োজনীয় বড়ো বড়ো টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান।
এখন আর ভোট কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, দেশে উন্নয়ন-অগ্রগতির স্থিতিশীলতার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত।
স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চান তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স আগামি ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৩দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারীদের চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী সুযোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায় দেশ তার কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যাবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামি ১৭ মার্চ।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কাতার সফরের বিষয়ে দেশবাসীকে অবহিত করতে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার (১৩ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন বেলা সাড়ে ৮টার দিকে ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের আর্থসামাজিক ভাবে লাভবান করার জন্য বাধ্যতামূলক বীমা চালু করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
‘বঙ্গমাতা: উদ্দীপনার আলো’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।
ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে।’