বাংলাদেশ সরকার হজে যাওয়ার জন্য নিবন্ধন করার সুযোগ আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৬ মার্চ নির্ধারণ করেছে।তবে এই বছরে হজে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোটা রয়েছে, এখনো তার অর্ধেকও পূরণ হয়নি। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, শেষ সপ্তাহে অনেক আগ্রহী নিবন্ধন করবেন।
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধ ও সেখানকার শরণার্থীরা বাংলাদেশের রোহিঙ্গা সংকট থেকে মনোযোগ সরিয়ে বিশ্বের আকর্ষণ করেছে, যা পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। তিনি বলেন, ‘যুদ্ধ (ইউক্রেনে) পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। পুরো ফোকাস (দৃষ্টি) এখন যুদ্ধ এবং ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে।’
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) ৫ম জাতিসঙ্ঘ সম্মেলনে যোগদান শেষে আজ বিকেলে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন।
সারাদেশে আজ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার সকালে আবহাওয়া অধিদফতর এই খবর জানিয়েছে।অধিদফতর বলছে, আগামী তিন দিন তাপমাত্রা বাড়তে পারে।
গুলিস্তানের সিদ্দিকবাজারের মর্মান্তিক ঘটনা নিছকই দুর্ঘটনা, নাকি নাশকতা তা তদন্তের মাধ্যমে বের করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, একের পর এ ধরনের ঘটনা ঘটছে।
ঢাকার বাতাসের মান বুধবার সকালেও 'অস্বাস্থ্যকর' রয়েছে। সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৬ স্কোরে খারাপ বাতাসের মান নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ১৩তম অবস্থানে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিস্তানের বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা হাসপাতালে পূর্ণ প্রস্তুতি রেখেছি। আমাদের ডাক্তার, নার্স যারা ছিলেন সবাইকে আমরা এখানে নিয়ে এসেছি।
গুলিস্তানের ভবনে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনটির বেসমেন্টে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম।
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব।
তিস্তার পানি আরো সরিয়ে নিয়ে কৃষিকাজে ব্যবহার করবে পশ্চিমবঙ্গ। দুটি নতুন খাল খনন করে এই পানি নেয়া হবে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। খাল খনন করতে পশ্চিমবঙ্গ সেচ বিভাগ এক হাজার একর জমি বুঝে পেয়েছে বলেও জানিয়েছে তারা।
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ টেকসই করতে বিভিন্ন দেশের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক কূটনীতি জোরদারে তৎপর হতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (৭ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন বেলা সাড়ে ১০টার দিকে ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।