পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
জাতীয়
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।তিনি আরো বলেন, তাদের মূল দায়িত্ব দেশ ও জনগণের যথাযথ সেবা করা।
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে করা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক ইবতেদায়ী স্তরের শিক্ষকদের আরো দক্ষ করতে ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনা একশন প্ল্যান অনুযায়ী ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ৯০ শতাংশ কমানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫দিন পাঠদান করা হবে।শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করেছে।
ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। বিধ্বস্ত তুরস্কের প্রতি সমবেদনা জানাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।
আসন্ন রমজানে দেশের ১ কোটি দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করবে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বহিরাগত শক্তির যেকোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে।তিনি বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না।
বিশ্বের দূষিত শহরের তালিকায় বৃহস্পতিবার ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২২০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ২৪৫ ও ১৯০ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পাইপলাইন মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কিছু এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশি অস্ত্রসস্ত্র জব্দ করা হয়।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। এতে খরচ হবে ২৬৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে মো: সাহাবুদ্দিনের কোনো ধরনের অযোগ্যতা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোনো মুক্তিযোদ্ধা মানবেতর জীবনযাপন করবে না।