বিসিএস শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তার বদলি

বিসিএস শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তার বদলি

ফাইল ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দশ কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।  

বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তাদগণ আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।