জাতীয়

কৃষি ও কৃষকের কল্যাণে সরকার নানা কর্মসূচী বাস্তবায়ন করছে : খাদ্যমন্ত্রী

কৃষি ও কৃষকের কল্যাণে সরকার নানা কর্মসূচী বাস্তবায়ন করছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে অনেক কল্যাণকর কর্মসূচী বাস্তবায়ন করছে। 

আগামী মাস থেকে জনগণের আর বেশি ভোগান্তি হবেনা : প্রধানমন্ত্রী

আগামী মাস থেকে জনগণের আর বেশি ভোগান্তি হবেনা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানির জন্য জনগণকে আর বেশি ভোগান্তিতে পড়তে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘ইনশাল্লাহ হয়তো আগামী মাস থেকে এত কষ্ট আর থাকবেনা।’

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির  ভাষণে বলেন ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ সৃষ্টিতে ঢাবির অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সৃষ্টিতে ঢাবির অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান-বিজ্ঞানের নিবিড় চর্চা এবং আর্থ-সামাজিক উন্নয়নে ও জাতিরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

বিএনপি'র সমাবেশের শহরে গণপরিবহন রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে?

বিএনপি'র সমাবেশের শহরে গণপরিবহন রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে?

একটি নির্দলীয় সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে বিরোধীদল বিএনপি বিভাগীয় শহরগুলোর যেখানেই সমাবেশ করছে, সেখানেই পরিবহন ধর্মঘট ডাকা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভাগীয় শহর ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশালের পর ফরিদপুরে বিএনপির সমাবেশের আগের দিন অর্থাৎ ১১ই নভেম্বর ভোর থেকে দুই দিনের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

আসুন আমরা সবাই ইসলামের মর্মবাণী হৃদয়ে ধারণ করি : প্রধানমন্ত্রী

আসুন আমরা সবাই ইসলামের মর্মবাণী হৃদয়ে ধারণ করি : প্রধানমন্ত্রী

শান্তির ধর্ম ইসলামের মর্মবাণীতে উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, বিভেদ, সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি ইসলামের অপব্যাখ্যাকারী অপশক্তিকে প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হজ-ওমরাহ সম্মেলন, মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ-ওমরাহ সম্মেলন, মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীতে প্রথম জাতীয় হজ ও ওমরাহ ব্যবস্থাপনা সম্মেলন-২০২২ এবং হজ ও ওমরাহ মেলার উদ্বোধন করেছেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরিক্ষা শেষে ঢাকায় রাষ্ট্রপতি

জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরিক্ষা শেষে ঢাকায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরিক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসাথীদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে।

মওলানা ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন : রাষ্ট্রপতি

মওলানা ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন।তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো আরেক এসপিকে

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো আরেক এসপিকে

এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশ সুপার মো: আলী হোসেন ফকিরকে। খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

বুধবার কোন এলাকায় কখন লোডশেডিং

বুধবার কোন এলাকায় কখন লোডশেডিং

১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। 

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে : ওবায়দুল কাদের

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামীকাল থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন; তারা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন। 

গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিএনপিকে সমাবেশের অনুমতি : ডিএমপি

গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিএনপিকে সমাবেশের অনুমতি : ডিএমপি

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে ঢাকা বিভাগের গণসমাবেশ করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য বিশ্লেষণ করে তাদের এ সমাবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো: ফারুক হোসেন।

সরকার ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সেবা দানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

সরকার ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সেবা দানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

অগ্নিনির্বাপণকারীদের ‘দুঃসময়ের বন্ধু’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে পূর্ণ সক্ষমতার সর্বোচ্চ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করে যাচ্ছে।