‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট মানবিক সঙ্কট’ সাহসিকতার সাথে মোকাবেলায় বৃহত্তর বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয়
বাংলাদেশে প্রতিদিন প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ায় লোডশেডিং এর মাধ্যমে সরকার এই ঘাটতি সমন্বয়ের চেষ্টা করছে। নতুন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হলে এ বছরের শেষ নাগাদ ঘাটতি পূরণের আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
চলতি বছরের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনশুমারি ও গৃহগণনার ফলাফল অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। যা ১০ বছর আগে অর্থাৎ ২০১১ সালে ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। অর্থাৎ গত ১০ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন।
আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানী ও আশপাশের এলাকার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা বলেছেন, বিদ্যুৎ সাশ্রয় বা কম ব্যবহারের কর্মসূচি ব্যর্থ হওয়ায় এটা করতে হচ্ছে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কানাডার টরন্টোর উদ্দেশে উড়াল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট।
কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের দাবি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) যেটার মাধ্যমে প্রবাসীরা ২২ টি নাগরিক সেবা গ্রহণ করতে পারেন। কুয়েত প্রবাসীদের সেই স্বপ্ন পূরণ হতে চলছে।
নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে। তাই কমিশন চায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৮ হাজার ৫১৭ জন হাজি। মঙ্গলবার (২৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে। মঙ্গলবার কোথায়, কখন লোডডেং থাকবে তার সূচি প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে মন্ত্রী পরিষদ সদস্যদের খরচ কমানোর নির্দেশনা দিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন।
২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মন্ত্রিপরিষদের গৃহীত প্রায় ৮৯ দশমিক ৫১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে, বাকি ১০ দশমিক ৪৯ শতাংশ সিদ্ধান্তের বাস্তবায়ন চলছে।এই সময়ে মন্ত্রিসভা মোট ৮১০টি সিদ্ধান্ত নিয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাভাষা পৃথিবীর তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠীর মাতৃভাষা। ‘বাংলা হরফের বিস্তৃতি আরও বেশি’ একথা উল্লেখ করে তিনি বলেন, ‘অসমীয়াসহ বেশ কিছু ভাষায় বাংলা হরফ ব্যবহৃত হয়।