রাজধানীতে এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাকিব (১৮) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
জাতীয়
বিদ্যুৎ না নিয়েই বিদায়ী অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) বিদ্যুৎকেন্দ্রের উদ্যোক্তাদের ক্যাপাসিটি চার্জের নামে বিল পরিশোধ করা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।
বাজারে এমন কোনো পণ্য পাওয়া যাবে না যার দাম বাড়েনি। সপ্তাহ, মাস বা বছরের ব্যবধানে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্রব্যমূল্য তালিকায়ও দাম বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
জাতির স্বার্থে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
দল মত নির্বিশেষে সকলের ঠিকানাই তাঁর সরকার নিশ্চিত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি নাগরিকের সুন্দর জীবন নিশ্চিত করাই তাঁর দায়িত্ব।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্যাস সঙ্কটের কারণে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। কবে নাগাদ ওই কারখানাটি পুনরায় চালু করা যাবে তা নিয়ে কর্তৃপক্ষ কোনো ধারণা দিতে পারেনি।
বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম। সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস বিশ্ব শান্তি বিষয়ক এ প্রতিবেদন প্রকাশ করে।
কোভিড পরবর্তী অর্থনৈতিক অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় দেশের সকল সরকারি দফতরে বিদ্যুতের ব্যবহার শতকরা ২৫ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি বেঁচা-কেনার অভিযোগে রাজধানীতে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেফতারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম মিঠু (৪৯), মিজানুর রহমান (৪৪), মো. আল মামুন ওরফে মেহেদী (২৭), মো. সাইমন (২৮) ও রাসেল হোসেন (২৪)।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাসা-বাড়ি ও যে কোন ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।
বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কমলাপুর রেলস্টেশনে অবস্থানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের শুনানি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজ ডটকম’কে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। এ জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।
চতুর্থ দিনের মতো বুধবার নির্বাচন কমিশনে (ইসি) চলছে সংলাপ। নির্বাচন কমিশন দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। সময় বরাদ্দ থাকলেও না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবু অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানী ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।