গাজীপুরে ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সি আরও এক শিশু গুরুতর আহত হন।
জাতীয়
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পবিত্র মক্কায় হজ পালনে গিয়ে আরো তিনজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিউজজোন বিডি ডট কমসহ আরও ৪৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে ও বিদেশে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
পবিত্র হজ শেষে বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে দেশে ফেরা শুরু বাংলাদেশের হাজীদের। রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবেন তারা। এছাড়া হজযাত্রী পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস ও নাস এয়ার।
দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের এবারের ঈদযাত্রা এবং ঈদ শেষে ঢাকা ফেরা ছিল স্বাচ্ছন্দ্যের। বিগত বছরগুলোতে যানজট আর ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ঘাটে।
বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘেরে সন্ধান মিলেছে ভ‚গর্ভস্থ গ্যাসের। উদ্গিরণ হওয়া এ গ্যাসের গতি নিয়ন্ত্রণ ও স্থানীয় উদ্ভাবন ব্যবহার করে উত্তোলন করা হচ্ছে সেখানে। ব্যবহার করা হচ্ছে গৃহস্থালির রান্নার কাজে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে নিযুক্ত হলেন সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ।তিনি এর আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ সেতু বিভাগের অধীনে চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর উপর সেলফি পরিবহনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন এলাকার বানভাসি মানুষদের পুনর্বাসন প্রক্রিয়ায় সরকার পাশে আছে এবং থাকবে।
দেশে খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রেলপথ বসানোর কাজ জুলাইয়ের মধ্যে শুরুর কথা জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কর্মকর্তারা। রেলপথ বসাতে সময় লাগবে কমবেশি ছয় মাস। সড়কপথটি ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে যান চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে।