গ্যাসের পাইপলাইন সংস্কার কাজের জন্য আজ মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জাতীয়
আগামীকাল থেকে শুরু হচ্ছে কাঙ্খিত অমর একুশে বইমেলা। ৩৮ তম এই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।আগামীকাল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের শেষ কর্মদিবস আজ সোমবার। এদিনও কমিশনারদের মতবিরোধ মেটেনি। কমিশনের বিদায় উপলক্ষে আগারগাঁও জাতীয় নির্বাচন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আজ।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এই মহুর্তে দেশে পর্যাপ্ত সারের মজুত আছে; কোনো সংকট হবে না। সারের দাম এখনো বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও চার কমিশনারের পাঁচ বছর মেয়াদ আজ সোমবার শেষ হয়েছে। এ উপলক্ষ্যে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি কেএম নূরুল হুদা বলেছেন, আজ আমাদের শেষ কার্যদিবস।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বস্তুনিষ্ঠ সংবাদ ও মতামত পরিবেশনের মাধ্যমে সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আগামীকাল সোমবার বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে নতুন কমিশন গঠন না হলে আইনের ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিটির সদস্য হিসেবে সার্চ কমিটিতে আসা প্রত্যেকের নাম সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ৬ই ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ই ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে আট হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে পাঁচ হাজার ২৩ জন হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং মৌলভীবাজার জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আশা করেছেন যে, পরিস্থিতির উপর নির্ভর করে চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়া সম্ভব হবে।
সরকারের দেশের প্রতিটি বিভাগে একটি করে মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন।
প্রকাশ করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৯৫.২৬।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন, নতুন সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী। শনিবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।