আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকের সঙ্গে প্রথম ধাপের বৈঠকে বসেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এ সভায় ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছেন ১৪ জন।
রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) পদে ১০ জনের নামের প্রস্তাব সার্চ কমিটির কাছে জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে গঠিত সার্চ কমিটি আজ শনিবার ২০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শুক্রবার বলেছেন, বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি’ প্রচার করছে, যা আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির দর্শন।
বাংলাদেশের বিজ্ঞানী, গবেষক ও বিশ্লেষকরা বলছেন যে তাদের ধারণা দেশটি করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের চূড়া অতিক্রম করেছে, তবে সতর্ক না হলে আবারও নতুন ঢেউয়ের আশঙ্কা আছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনায় আক্রান্ত কমে যাওয়ায় খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুক্রবার সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আভাস পাওয়া গেছে। তবে তা কমবে আগামী দু’দিনে। আর এ সময়ের মধ্যে তাপমাত্রাও কমতে থাকবে ক্রমান্বয়ে।
আদালতের আদেশের পরও গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের ঘুষ লেনদেনের মামলার রায় ঘোষণার জন্য আগামি ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দেশের উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। আমরা শান্তিতে বিশ্বাসী। দেশে যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে তাহলে দেশ এগিয়ে যাবে।‘
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ।
করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশের প্রায় ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যায়। এ নিয়ে দুঃশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।