পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন করোনা আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
জাতীয়
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, করোনাভাইরাস মহামারির এবারকার ঢেউয়ে রোগী শনাক্তের হারের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে খুব শীঘ্রই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
করোনা শনাক্ত হওয়ার ৬ সপ্তাহ পর বুস্টার ডোজ নেয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কোন বিচারপ্রার্থী যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করতে বিচারক, আইনজীবি ও এ পেশার সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সারাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এই লক্ষ্যে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দিতে সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
করোনাভাইরাস সংক্রমণে কোয়ারেন্টিনে থাকার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভাইরাস সংক্রমণের সতর্কতায় বর্তমানে ১৪ দিনের পরিবর্তে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারী ধরনের শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এর গেজেট প্রকাশ করা হয়েছে। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি।
করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের বয়সসীমা ৪০ বছেরে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রের (বিবিসিএফইসি) মাসব্যাপী বাণিজ্য মেলা করোনার কারণে সময় বাড়ানো হচ্ছে না। ফলে আগামীকাল সোমবার (৩১জানুয়ারি) শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।