তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বরেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দিলেই কেবল বিএনপি খুশি হবে, অন্যথায় নয়’।
জাতীয়
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং তাদের দল বিএনপি ভুল রাজনীতির কারণে এখন চরম দুর্দিনের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ পরিস্থিতি দেখে আগামী এক সপ্তাহ পর চলমান বিধিনিষেধের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ঢাকায় জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে করোনাভাইরাস আক্রান্তদের ৬৯ শতাংশের শরীরে অমিক্রন ভ্যারিয়ান্ট পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআর'বি।
দেশের বিভিন্ন স্থানে আজও হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রবিবার মধ্যরাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তাপমাত্রা কমায় বেড়েছে শীতের তীব্রতা।
আজ ২৪ জানুয়ারি (সোমবার), ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঊনসত্তরের গণ অভ্যুত্থান এক তাৎপর্যপূর্ণ মাইলফলক।
করোনাভাইরাসের বিস্তার রোধে আজ থেকে দেশের সকল সরকারি-বেসরকারি অফিসগুলো অর্ধেক জনবল নিয়ে চলবে। চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজধানীর রামপুরায় একটি পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ ঘোষণা করা হয়েছে। রোববার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে রোববার `বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১' ঘোষণা করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদের নামে কোন বৈধ নোটিশ ইস্যু করা হবে না, বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হবে।
দেশের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
করোনা ভাইরাসের কারণে ২০২১ সালে দেশে লকডাইনের জন্য গণপরিবহণ ৮৫ দিন থাকার পরও ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ৭ হাজার ৮০৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ হাজার ৩৯ জন।