জাতীয়

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ : খাদ্যমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে মিশে আছে ছাত্রলীগ : খাদ্যমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগ মিশে আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘এদেশে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন হয়েছে তার সূতিকাগার ছাত্রলীগ নামের প্রতিষ্ঠান। মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগের যে অবদান বঙ্গবন্ধু তার বক্তব্যে তা বলে গেছেন।

মিয়ানমারের স্বাধীনতা দিবসে রোহিঙ্গাদের নিয়ে যে প্রত্যাশা বাংলাদেশের

মিয়ানমারের স্বাধীনতা দিবসে রোহিঙ্গাদের নিয়ে যে প্রত্যাশা বাংলাদেশের

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সারাদেশে শৈত প্রবাহ অব্যাহত থাকবে

সারাদেশে শৈত প্রবাহ অব্যাহত থাকবে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ  দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

চট্টগ্রামে মেট্রোরেল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে মেট্রোরেল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

রাষ্ট্রপতির সংলাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা পদ থেকে তৈমূর আলমকে প্রত্যাহার

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা পদ থেকে তৈমূর আলমকে প্রত্যাহার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে সরিয়ে দেয়া হয়েছে। সোমবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লঞ্চে অগ্নিদগ্ধদের খোঁজ নিতে হাসপাতালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী

লঞ্চে অগ্নিদগ্ধদের খোঁজ নিতে হাসপাতালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী

 ‘এম ভি অভিযান-১০’ লঞ্চে আগুনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ আজ সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিএনপি’র রাজনীতি স্বাধীনতা বিরোধীদের নিয়েই : কাদের

বিএনপি’র রাজনীতি স্বাধীনতা বিরোধীদের নিয়েই : কাদের

আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি। তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি নেতারা অসাম্প্রদায়িক কথা বলে। 

সৈয়দ আশরাফ ছিলেন দুঃসময়ের অকুতোভয় সৈনিক :  হানিফ

সৈয়দ আশরাফ ছিলেন দুঃসময়ের অকুতোভয় সৈনিক : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন অত্যন্ত সজ্জন, সৃজনশীল মানুষ। তার আচরণ, কথাবার্তা ছিল পরিশীলিত। দুঃসময়ে তিনি ছিলেন অকুতোভয় সৈনিক।

এখনো ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

এখনো ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। সোমবার সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ছিল ১৯৭। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা দেশে পৌঁছেছে

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাসের আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। রবিবার (২ জানুয়ারি) সাড়ে ৮টার দিকে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

ওমিক্রন নিয়ে বৈঠক সন্ধ্যায়

ওমিক্রন নিয়ে বৈঠক সন্ধ্যায়

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে সরকার।আজ সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।