১৫ দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রোববার বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরকালে প্রধানমন্ত্রী স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র।
- জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ, ৪ কর্মসূচি ঘোষণা
- * * * *
- স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া
- * * * *
- চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু, আইসিইউতে স্বামী
- * * * *
- সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
- * * * *
- রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
- * * * *
জাতীয়
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামে আমরা নতুন যা করার চেষ্টা করছি, তা হচ্ছে- জ্ঞান ও দক্ষতার সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের যদি সততা ও মানবিকতা শেখানো না হয়, তাহলে তারা সুযোগ্য নাগরিক হয়ে উঠবে না।’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের সব তরুণদের মাঝে উচ্চশিক্ষার দিকে ঝুঁকে পড়ার যেই প্রবণতা, তা দিন শেষে জীবিকা নির্বাহের কাজে আসছে না। সব কর্মক্ষেত্রে কাজের শোভন পরিবেশ নিশ্চিত করতে বিকল্প শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে দেশের সব বনাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবিলম্বে ডিজিটাল জরিপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন।
প্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার ছয় জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আর তিন সচিবকে বদলি করা হয়েছে। ঢাকা ও সিলেটে নিয়োগ দেওয়া হয়েছে নতুন বিভাগীয় কমিশনার।
বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
অ্যাপসে রাইড শেয়ারিং না করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট চালক ও যাত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলসমূহে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে করোনাকালেও খাদ্যের কোনো সংকট নেই। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো সকলের জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে অতিরিক্ত আইজিপি মোহা: শফিকুল ইসলামকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণটিকা কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।
মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র একই কলেজে না দেখে এবং রেজাল্ট সিট না করে ভিন্ন ভিন্ন মেডিক্যাল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট সিট করানো উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলি পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামী ১৪ নভেম্বর রোববার বিকাল ৪টায় শুরু হচ্ছে।রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।