জাতীয়

প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির আহ্বান

প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সরকারের পাশাপাশি বেসরকারি কল্যাণমূলক সংগঠনগুলোকেও প্রবীণদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত  আরও ১৯০ জন

ডেঙ্গু আক্রান্ত আরও ১৯০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ জন।

গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ

গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । 

আজ জাতীয় কন্যাশিশু দিবস

আজ জাতীয় কন্যাশিশু দিবস

আজ ৩০ সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস। বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।

কাজে গতি বাড়াতে ছুটি পাচ্ছেন পুলিশ সদস্যরা

কাজে গতি বাড়াতে ছুটি পাচ্ছেন পুলিশ সদস্যরা

পুলিশ বাহিনীতে কল্যাণ ও গতিশীলতা বাড়াতে সব সদস্যকে বিধি মোতাবেক ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। ‌

রোহিঙ্গা নেতা মুহিববুল্লাকে গুলি করে হত্যা

রোহিঙ্গা নেতা মুহিববুল্লাকে গুলি করে হত্যা

অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ (৫০)। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ রোহিঙ্গারা এ ঘটনায় উগ্রবাদী সংগঠন ‘আরসা’কে দায়ী করেছেন।

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।  

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন।

ডা. প্রাণ গোপাল দত্তের শপথ গ্রহণ আজ

ডা. প্রাণ গোপাল দত্তের শপথ গ্রহণ আজ

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন

তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন

আগামী শনিবার (২ অক্টোবর) থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করে অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার রাজনীতি গরীব-দু:খী মেহনতী মানুষের জন্য : তথ্যমন্ত্রী

শেখ হাসিনার রাজনীতি গরীব-দু:খী মেহনতী মানুষের জন্য : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরীব-দু:খী, মেহনতী মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফুটেছে।’ 

আদেশ ও রায় প্রকাশ্যে দিতে নিম্ন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা

আদেশ ও রায় প্রকাশ্যে দিতে নিম্ন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা

জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য অধঃস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

কাল যেসব এলাকায়  ৯ ঘন্টা গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় ৯ ঘন্টা গ্যাস থাকবে না

 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৯ঘন্টা গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ডেঙ্গু আক্রান্ত আরও ২১৭

ডেঙ্গু আক্রান্ত আরও ২১৭

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২১৭ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৭৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৩ জন।