আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য পুনরায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এবং তাদের পৃষ্ঠপোষকতাকেই অভিযুক্ত করে বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা হতে পারে না।
২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।
রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আজ। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এদিন নারকীয় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী।
বর্তমান সরকার কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেনি। বরং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিস্তার প্রতিরোধে কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ শুক্রবার ১০ মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।
কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারের বিভিন্ন দফতর, বিভাগের নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বয়সসীমার বিষয়টি বিবেচনা করে অতিরিক্ত ২১ মাসের সুযোগ দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কাবুল বিমানবন্দর নিয়ে ফেসবুক পোস্টের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
করোনা সংক্রমণের উদ্ধগতি ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (১৯ আগস্ট) খুলছে বিনোদন, পর্যটন, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার। তবে সকলকে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। যদি কেউ এর ব্যতয় ঘটায় তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে শতভাগ গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার থেকে চলাচল শুরু হয়েছে শতভাগ গণপরিবহন। এর আগে বিধিনিষেধ শেষে গত ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে মোটামুটি সবকিছু খুলে দেয় সরকার।
দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনাভাইরাসে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে টিকা দ্বিতীয় ডোজ নেন তিনি।