আসুন জেনে নিই আজ সোমবার(৩০ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট- দোকানপাট বন্ধ থাকবে।
জাতীয়
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনের ‘খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক’ শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দেশে একদিনে আরো ২৫২ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
কক্সবাজার বিমানবন্দর বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে উঠবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশকে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল। উত্তরার দিয়াবাড়ি ডিপো এলাকার কোচ আনলোডিং এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুৎসা রটানো ও তার কবর নিয়ে কটূক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মধ্য আকাশে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম 'ক্লিনিক্যালি ডেড' বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেছেন।তিনি আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই উদ্বোধন করেন।
দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে আজ। উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোয় পরীক্ষামূলক কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে একটি প্রকল্পের অংশ হিসেবে আজ রোববার অনলাইনে বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরেরর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জনপ্রিয় থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি মাসুদ রানা সিরিজের অনেক বই লিখেছেন।
অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শনিবার সংবাদমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এক বিবৃতি পাঠানো হয়।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।