অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৩তম সামিটসহ কয়েকটি আন্তর্জাতিক সামিটে অংশ নিবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার ভোররাতে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
জাতীয়
গ্রাহকের টাকা আত্মসাতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।
খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত।
হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। রবিবার সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে খুলনা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনি ও একটি পোশাক কারখানা পৃথক পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দী তালতলা এলাকার শ্রমিকি কলোনির সাঈদ মাস্টারের বাড়িতে এ আগুন লাগে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে এক হাজার ২৭৩ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এক হাজার ১৩৭ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাকরিজীবী নারী ও পুরুষের মধ্যে বিবাহ বন্ধ করার জন্য একটি আইন প্রনয়ণের দাবি জানিয়ে শনিবার সংসদে হাস্যরসের সৃষ্টি করেছেন একজন এমপি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির গণআন্দোলনের ডাক হাস্যকর। ‘মির্জা ফখরুল সাহেবের কথায় তার দলের নেতাকর্মীরাই সাড়া দেয় না। তার মুখে গণআন্দোলনের ডাক শোভা পায় না।’
একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ১০ দিনের মুলতবি ঘোষনা করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেছেন।
আজ দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
শতাব্দীর প্রাচীন আইনের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের লক্ষ্যে হাইওয়ে বিল-২০২১ সংসদে পেশ করা হয়েছে।শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি পেশ করেন এবং এটি আরো যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
দেশে মেট্রোরেল ও বিআরটিসহ কয়েকটি মেগা উন্নয়ন প্রকল্পকে ঘিরে যে ভয়াবহ জনদুর্ভোগ চলছে, কয়েক বছর ধরে তা থেকে আপাতত মুক্তি মিলছে না নাগরিকদের
জাতীয় সংসদে আজ ৩টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
দেশের ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে বন্যায় তলিয়ে গেছে গেছে ১৫ জেলার নিম্নাঞ্চল, যার মধ্যে ১১ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস র্যাপিড ট্রানজিট ‘বিআরটি’ প্রকল্পের নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে।