জাতীয়

কারাগার ও থানায় বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ হাইকোর্টের

কারাগার ও থানায় বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ হাইকোর্টের

ভুলের শিকার হয়ে নিরপরাধ ব্যক্তির কারাভোগ ঠেকাতে এবং প্রকৃত আসামি শনাক্ত করতে দেশের সব কারাগার ও থানায় ক্রমান্বয়ে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

জেএমবি’র শীর্ষস্থানীয় নেতা আটক

জেএমবি’র শীর্ষস্থানীয় নেতা আটক

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটককৃত এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার জেএমবির শীর্ষস্থানীয় নেতা বলে জানিয়েছে র‌্যাব।

জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব-২ এর সদস্যরা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ২শ’র ওপরে। গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অনলাইনে যেভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে

অনলাইনে যেভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে

বাংলাদেশে জায়গা বা জমি সংক্রান্ত সমস্যার জটিলতার অবসান ঘটাতে সব মালিকের তথ্য নিয়ে ভূমি তথ্যব্যাংক বুধবার উদ্বোধন করা হয়েছে। একই সাথে ভূমি কর অনলাইনে দেয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে।

স্রোত না কমা পর্যন্ত মাওয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্রোত না কমা পর্যন্ত মাওয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পানির প্রবাহ বেড়ে যাওয়ায় মাওয়া চ্যানেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই স্রোত না কমা পর্যন্ত মাওয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। 

ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ড উপকূলে আটক ১৯ রোহিঙ্গা

ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ড উপকূলে আটক ১৯ রোহিঙ্গা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট উপকূল থেকে ১৯ রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে আটক করেছে পুলিশ। তারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানা গেছে।

ক্ষমতায় থাকার জন্য আমলাতন্ত্রের উপর ভর করেছে আওয়ামী লীগ : ফখরুল

ক্ষমতায় থাকার জন্য আমলাতন্ত্রের উপর ভর করেছে আওয়ামী লীগ : ফখরুল

আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ আমলাতন্ত্রের উপর ভর করেছে বলে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুক্তিযোদ্ধাদের জন্য পদক সংখ্যা বাড়ানোর সুপারিশ

মুক্তিযোদ্ধাদের জন্য পদক সংখ্যা বাড়ানোর সুপারিশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা পদক সংখ্যা আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

আবরার হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি পেছালো

আবরার হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি পেছালো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি পেছালো। আগামী ১৪ সেপ্টেম্বর পুনরায় আত্মপক্ষ সমর্থনে শুনানির দিন ধার্য করেছে আদালত। বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। 

জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি :  কাদের

জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি। বিএনপি’র আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র। 

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের নির্দেশ হাইকোর্টের

৭ মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের নির্দেশ হাইকোর্টের

স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ববিদ্যালয়-কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সরকারি কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ সম্বোধনের সংস্কৃতি যেভাবে এলো

সরকারি কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ সম্বোধনের সংস্কৃতি যেভাবে এলো

সম্প্রতি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্যার না বলায় এক ব্যবসায়ীকে লাঠিপেটা করা হয়েছে বলে খবর বেরিয়েছে। স্যার না বলায় সাংবাদিকদের উপরে চটেছিলেন প্রশাসনের আর এক কর্মকর্তা।

টিকাবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

টিকাবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস মহামারি থেকে সফল পুনরুদ্ধারের জন্য অবশ্যই বৈশ্বিকভাবে টিকাদান কর্মসূচির বাস্তবায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে টিকার জাতীয়করণ দুর্ভাগ্যজনক। বিশ্বকে এ ধরনের টিকাবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার  অপরাধে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।