তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই।
জাতীয়
৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা প্রত্যাহারের আগে কোনো নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে পুনরায় বন্ধ করে দেয়া হবে।শনিবার সকালে জামালপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
চীন থেকে কেনা সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন মীর (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
জাতিসংঘের এলডিসি সভা শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে (আইপিএসিসি) অংশ নিতে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সম্ভাবনা রয়েছে।
জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পবিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যদি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাসের সংক্রমণ বাড়ে তাহলে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় হবে।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৩১৭ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ২৫৯ জন ঢাকায় এবং বাকি ৫৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।তিনি বলেন, ‘নির্বাচন আসছে, কাজেই দলকে আরো শক্তিশালী করে তোলার বিষয়ে আমাদের মনযোগি হতে হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি তিন দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে তৈরি করা ঘর হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে গণমাধ্যমে দিয়েছে।তিনি বলেন,আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখের মতো ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৩’শ টি ঘরে ত্রুটি ধরা পড়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়নে সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদার করতে হবে।