তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না।
জাতীয়
আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হচ্ছে।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সুযোগ দিয়ে চলমান বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (৫আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ।
শিল্পকারখানা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলকে আওতার বাইরে রেখে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন অর্থাৎ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
লকডাউনের কারণে পরিবহনে সমস্যা তাই ৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি আগামী ১১ আগস্টের পর বাইরে বের হতে পারবে না বলে যে বক্তব্য দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গণটিকা কার্যক্রম সফল করতে সারাদেশে মানুষের মঝে প্রচার চালাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
আগামী ৭ আগস্ট থেকে এক সপ্তাহের মধ্যে অন্তত এক কোটি মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহব্যাপী এই টিকা কর্মসূচিতে গ্রাম পর্যায়ের মানুষজন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই বিএনপি রক্তাক্ত অতীতের অন্তর্জালা নিয়ে অস্থির হয়ে পড়ে।
করোনাভাইরাসের টিকা গ্রহণ আরো সহজ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী যাদের বয়স ১৮ বছরের বেশি তারা সবাই টিকা নিতে পারবেন। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
লকডাউন উঠে যাচ্ছে ১১ আগস্ট। ওই দিন থেকে দোকানপাট ও গণপরিবহন চলাচল শুরু হবে রাজধানীসহ সারাদেশে। তবে এ সময় ১৮ বছরের বেশি বয়স্করা টিকাগ্রহণ ছাড়া বাইরে চলাচল করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আওতায় আনা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৭.৫ শতাংশ ৬০ বছর বা তার চেয়ে বেশি, ফলে কোমরবিডিটি এবং দুর্বল ইমিউনের কারণে করোনা আক্রান্ত বয়স্কদের মধ্যে ৮০ শতাংশ মৃত্যু হচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার টিকা দেয়া সাপেক্ষে ১১ আগস্ট থেকে দোকানপাট খুলবে।