করোনাভাইরাস সংক্রমণের উদ্ধগতি ঠেকাতে একটানা ১৯ দিন বন্ধ থাকার পর শতভাগ যাত্রী নিয়ে সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন। বুধবার (১১ আগস্ট) ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে শুরু করে।
জাতীয়
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেুতমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট হত্যাকান্ড শুধু বঙ্গবন্ধুর পরিবারের উপর নয়, এই হত্যাকান্ড বহুকষ্টে অর্জিত মুক্তিযুদ্ধের উপর নৃশংসতম হামলা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সোমবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের লৌহজং থানায় জিডি করেছেন।
দেশের করোনার উদ্ধগতি ঠেকাতে টানা ১৯ দিন গণপরিবহন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে চলাচল করবে গণপরিবহন। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাসে যাত্রী পরিবহনে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ
মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও চেতনা বিকাশে অবদান রাখা ব্যক্তি এবং সংগঠন ও সংস্থাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত ও উৎসাহিত করার লক্ষ্যে সাত ক্যাটাগরিতে ‘মুক্তিযুদ্ধ পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছরের ১৫ ডিসেম্বর এই পদক দেওয়া হবে।
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে এর নিবন্ধন নিশ্চিত করতে চায় সরকার। আর এ লক্ষে নতুন করে একটি উদ্যোগ নেয়া হয়েছে।সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমুখী রাজনীতি থেকে বিএনপিকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল,রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্রগ্রাম ও সিলেটে বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবার্তত থাকতে পারে।
করোনাভাইরাস মহামারিতে লকডাউনের (বিধিনিষেধ) কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দিতে যাচ্ছে সরকার। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কারো নির্ধারিত বয়স পেরিয়ে গেলে ক্ষতিগ্রস্তদের ২১ মাসের ছাড় দিতে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
শতভাগ যাত্রী নিয়ে বাংলাদেশ রেলওয়ে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন ও ২০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে যার জন্য। আজ সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
আগামী বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। রোববার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী ওইদিন থেকে উঠে যাবে চলমান বিধিনিষেধ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এ ক্ষেত্রে অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে এবং বাকি অর্ধেক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।
বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ১১ আগস্ট থেকে। এরফলে আগামী বুধবার থেকে সব অফিস খোলা থাকবে, চলবে গণপরিবহন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসার সামলাবার পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শ আন্দোলন সংগ্রামে গতির সঞ্চার করেছিল।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার নিয়ে কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।