চীনের সিনোফার্মের কাছ থেকে আগের চেয়ে কম দামে দেড় কোটি ডোজ করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।
জাতীয়
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ঈদুল আজহার কারণে শিথিল ঘোষণা করা হলেও কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি রেখেছে সরকার।বুধবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনা প্রদানে যাতে কোন ধরনের স্বজনপ্রীতি না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের জন্য আরো ৯ হাজার ৪৭৪ দশমিক ৬২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ‘ব্যাটারি বিস্ফোরণে’ দগ্ধ মা-বার মৃত্যুর তিন দিন পর তাদের মেয়ে আয়েশাও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ বছরের আয়েশা।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আট দিনের জন্য সমস্ত অভ্যন্তরীণ গন্তব্যে বিমান চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি মানাতে লকডাউন শিথিল করা হয়েছে । চলবে সকল প্রকার গণপরিবহন লঞ্চ ও ট্রেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে (১৫ জুলাই) সারা দেশে চলবে ট্রেন। আর এ জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বুধবার সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টিকিট।
দায়িত্বহীনভাবে ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং কোরবানীর পশুর হাটে বাঁধভাঙা ভীড় সৃষ্টি না করে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েপছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার জন্য সরকার ৩ হাজার ২০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে।মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন বলে জানান তার প্রেস সচিব ইহসানুল করিম।
চলমান বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ৬টা পর্যন্ত চলমান বিধিনিষেধের আওতামুক্ত থাকবে সবাই। কিন্তু ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নতুন বিধিনিষেধ মেনে চলতে হবে সবাইকে।
গত ২৪ ঘণ্টায় নতুন ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
কাঁটাবন মার্কেটের মাছ ও পশু-পাখির জীবন রক্ষার দায়িত্ব নিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। চলমান বিধি-নিষেধের মধ্যে প্রতিদিন সকাল ও সন্ধ্যা অন্তত ২ ঘন্টা মার্কেট খোলা রাখার ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানের আহবান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মতভাব প্রস্তাব গৃহীত হয়েছে।
১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ আরোপ করা হয়েছে।
আগামী ২১ জুলাই দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদকে সামনে রেখে সব অফিস-আদালত বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকবে (২০-২২ জুলাই) তিন দিন। অন্যদিকে দেশের রফতানি আয়ের ৮৪ শতাংশ যোগান দেয়া পোশাক খাতের শ্রমিকরা ছুটি পাচ্ছেন ১৮ জুলাই থেকেই।