গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক শোক বার্তায় তাঁরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শুক্রবার (২৩ জুলাই) রাতে বঙ্গভবন থেকে পাঠানো এক শোক বার্তায় এ শোক জানানো হয়। রাষ্ট্রপতি মরহুম ফকির আলমগীরের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
- জামায়াত-এনসিপিও মাঠে থাকবে
- * * * *
- গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত আরও কয়েকজন
- * * * *
- ইরানি বন্দর থেকে অবরোধ ভাঙার চেষ্টা, মার্কিন হামলায় অচল জাহাজ
- * * * *
- 'থ্যাঙ্কসগিভিং' ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বন্যা-বিদ্যুৎহীনতায় দুর্ভোগে লাখো মানুষ
- * * * *
- আমি জাদুকর নই, আমাদের সময় লাগবে : ম্যানসিটি কোচ
- * * * *
জাতীয়
করোনাভাইরাস প্রতিষেধক টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বয়সসীমা কমানোর ব্যাপারে শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দেউবার নতুন নেতৃত্ব দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।
সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধেও আন্তর্জাতিক যাত্রীদের জন্য দেশের মধ্যে পরিচালিত অভ্যন্তরীণ ফ্লাইট চলবে। শুক্রবার থেকে সারাদেশে শুরু হওয়া বিধিনিষেধে আন্তর্জাতিক ভ্রমণের টিকেট থাকা যাত্রীদের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাব) এই সিদ্ধান্ত নিয়েছে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টায় শুরু হওয়া এ বিধিনিষেধ চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রয়েছে। কঠোর লকডাউনে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।
আগামীকাল ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী যা চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নেই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি।
ঈদুল আজহার তিন দিনের সরকারি ছুটি এই ছুটি শেষে কাল শুক্রবার থেকে ফের সারাদেশে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানান এবং রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টান্ন প্রেরণ করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে দেশে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার আরো ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
পবিত্র ঈদুল আজহার দিন ঈদের নামাজ শেষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে করোনামহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
১৯৭১ সালে পাকিস্তানের সেনা বাহিনীর নিধনযজ্ঞের খবর যে ব্রিটিশ সাংবাদিক বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেই সায়মন ড্রিং আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।