মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দেয়া হবে না।
জাতীয়
করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কিছুস্থানে আকষ্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সালাম সালাম হাজার সালাম' গানের গীতিকার ফজল-এ খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিদেশগামী শিক্ষার্থীদের টিকার বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট। বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বলেছেন আদালত।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের আজ চতুর্থ দিন চলছে। লকডাউনকে বাস্থবায়ন করতে বৃষ্টি উপেক্ষা করে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা।
বিশ্বের কয়েকটি দেশে এখন করোনাভাইরাসের টিকার মিশ্র ডোজ নিয়ে আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশেও এ নিয়ে গবেষণার উদ্যোগ নেয়া হয়েছে।বাংলাদেশ সরকারের কাছে এখন সিনোফার্ম, মর্ডানা এবং ফাইজারের ৫৭ লাখ ডোজ টিকা রয়েছে।
জাতীয় সংসদে আবারো তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় তার সমালোচনা মুখর হন বিরোধী সংসদ সদস্যরা। এ সময় মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন তারা।
দেশের অধিকাংশ জনগণকেই টিকার আওতায় নিয়ে আসার এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন মেনে চলে করোনা প্রতিরোধের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আরো বেশ কয়েকটি দেশের কাছ থেকে করোনার টিকা পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য যোগাযোগ করছেন।
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর চলছে কঠোর লকডাউন। লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ লোকজনকে মানাতে পাড়া-মহল্লায়ও অভিযান পরিচালনা করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দেশের ২০টি অঞ্চলের অভ্যন্তরীণ নদী বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জেল-জরিমার মধ্যেই লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে মানুষ এবং ব্যাক্তিগত গাড়ির পরিমান বেড়েছে। শনিবার রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ি, মতিঝিল, পল্টন, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিগত দু'দিনের তুলনায় লোকসমাগম কিছুটা বেশি লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিনা কারনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের গুনতে হচ্ছে জরিমানা। অন্যথায় তাদের গ্রেফতার করছেন আইন-শৃংখলা বাহিনী।
শুক্রবার ভোর থেকে বৃষ্টি আর লকডাইনে রাজধানী আজ অনেকটাই ফাঁকা। ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে। ফলে গতকালের চেয়ে আজ রাস্তায় মানুষ, রিকশা ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি, খ্যাতিমান সাংবাদিক, অভিনেতা ও বেতার ব্যক্তিত্ব কাফি খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। কাফি খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার সর্বশেষ কর্মস্থল ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ।