আগামীকাল বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে। দেয়া হবে সিনোফার্ম ও ফাইজারের টিকা।
জাতীয়
করোনা মোকাবেলায় আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সরকারি বিধিনিষেধের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মহামারী করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। বিধিনিষেধের এ সময় জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া চলতে পারবে না যন্ত্রচালিত কোনো গাড়ি।
করোনার সংক্রমণ রোধে ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বুধবার (৩০ জুন) বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রীপরিষধ থেকে ২১ টি শর্ত আরোপ করা হয়েছে এই বিধি নিষেধে।
করোনাভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর লকডাউন শুরু হবে। জনসাধারণ ও যানবাহনের চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চাইলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদ এর সাথে সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন।
মগবাজারের বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামের আরো এক যুবক নিহত হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯ জনে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের ব্যর্থতা এবংজনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে তাই টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে।
আবার ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার মামলা সামনে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থপাচারের মামলাকে কেন্দ্র করে। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (২৯ জুন) এক সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক আমার বিরুদ্ধে মামলা করেছে।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার (২৯ জুন) পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর ৩০। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে ভর্তি আশঙ্কাজনক৩ জনের অবস্থার অবনতি হয়েছে। রোববার রাতে দুর্ঘটনার পর যে ১৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেদিন রাতেই ৫ জনের মধ্যে ৩ জনের শরীর ৯০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছিলেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন। বর্তমানে তাদের এখন রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ১৭৮ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। সেই সাথে তাদের সাথে থাকা দুটি লাশও উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধার হওয়া এসব অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছিল বলে জানিয়েছেন তিউনিসিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জেকরি।