সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয়
আগামী ৭২ ঘন্টা বা তিন দিনে সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দক্ষিণ এশিয়াার ইতিহাসের অন্যতম মহামানব অভিহিত করে বলেছেন, গণতন্ত্র ও স্বাধীনতা প্রত্যাশী মানুষের হৃদয়ে তিনি একটি স্থায়ী আসন করে নিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। এই মহান মানুষটি জীবনে যা কিছু করেছেন, তার সবই দেশের জন্য করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতাবিরোধী অপশক্তি সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে বলেছেন, তারা এখনো দেশের অর্জনকে ব্যর্থ করতে চাচ্ছে। তবে, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।
রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে দেশের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে দশ দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাজী গোলাম মোস্তফা (৬৬), আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কিশোর চন্দ্র রায় (৬৮)।
‘আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিরন্ময়ী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। আমাদের এ ঐতিহাসিক অর্জন তথা আধুনিক বাংলাদেশের ভিত বঙ্গবন্ধুর হাতেই রচিত হয়েছে।’
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শিশুরা দেশের ভবিষ্যত হওয়ায় তাদের জীবন আরো উন্নত করার জন্য সরকার সব কিছু করছে বলে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হবে এ দিনটি।
জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেন।
সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) আলোচিত বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইসহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।