বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর এবার যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু নির্মিত হলে এটি হবে দেশের বৃহত্তম রেল সেতু।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
জাতীয়
আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার আইনি লড়াইয়ে সহায়তা করতে ৫৭ টি মুসলিম দেশের সংগঠন ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের চলমান বৈঠকে সূচিত তহবিল সংগ্রহ অভিযানে বাংলাদেশ ৫ পাঁচ লাখ মার্কিন ডলার প্রদান করেছে।
আসন্ন ২৫ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িকগোষ্ঠী অনাহুত বিতর্কের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দ্রুত গতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু কাজ। শুক্রবার (২৭ নভেম্বর) সাড়ে ১২ টার দিকে ১০ ও ১১ নম্বর খুঁটির উপরে বসল ৩৯তম স্প্যান। ফলে সেতুর মূল অবকাঠামো এখন ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়ে উঠেছে।
‘করোনা গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল; তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন। বৈশ্বিক এ মহামারি সত্ত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী যাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (২৭ নভেম্বর) রাষ্ট্রপতি এক শোক বার্তায় 'বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র।
পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে বাকি আর মাত্র তিনটি। বাকি এই ৩টি স্প্যানের মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) মাওয়া প্রান্তে সেতুতে বসানো হচ্ছে পারে ৩৯তম স্প্যান "টু-ডি। মুন্সীগঞ্জের মাওয়া অংশে ১০ ও ১১ পিয়ারে বসানো হবে। এতে দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৫হাজার ৮৫০মিটার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা নাট্যজন আলী যাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
নতুন তথ্য সচিব হলেন অতিরিক্ত সচিব খাজা মিয়া। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
অবসরের পর বেসরকারি চাকরি কিংবা চুক্তিভিক্তিক চাকরি নেওয়া অথবা বিদেশে যেতে চাইলে সরকারের অনুমতি নেওয়ার দরকার হবে না। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়, যাতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর এই বিধানের কথা উল্লেখ করা হয়েছে।
অপরাধীদের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনায় না নিয়ে একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্ষণ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও দুর্নীতির মতো বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বুধবার গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশকে ৬ কোটি ৮০ লাখ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন দেবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ইমিউনাইজেশনে অর্থায়ন করা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভি। একজন মানুষ দুই ডোজ করে এই ভ্যাকসিন পাবেন। প্রতি ডোজের দাম পড়বে ১৩৮ থেকে ১৭০ টাকা।
তিন হাসপাতাল ঘুরে জমজ নবজাতক মৃত্যুর ঘটনায় জারি করা রুলে আইন ও চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ মতামত নেবেন হাইকোর্ট। এজন্য সুপ্রিমকোর্টের তিন আইনজীবী এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভারের কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে।