জাতীয়

হঠাৎ রাজধানীতে পাঁচটি বাসে আগুন

হঠাৎ রাজধানীতে পাঁচটি বাসে আগুন

রাজধানীর পাঁচটি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে রাজধানীর মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

পদ্মা সেতুতে বসছে ৩৭ তম স্প্যান

পদ্মা সেতুতে বসছে ৩৭ তম স্প্যান

আবহাওয়া অনুকুল ও কারিগারি কোন জটিলতা না হলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৯ এবং ১০ নম্বর পিলারের উপর ৩৭ নম্বর স্প্যান ২-সি বসতে পারে আজ বৃহস্পতিবার।এই স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে পদ্মা সেতু দৃশ্যমান হবে ৫ হাজার ৫৫০ মিটার অর্থাৎ সাড়ে পাঁচ কিলোমিটার।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে  বিকাল ৫ পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। দুটি আসনেই ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

৭ মার্চের ভাষণ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি

৭ মার্চের ভাষণ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চেয়ে ভালো ভাষণ বিশ্বের কোন নেতাই দিতে পারেননি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব দরবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণে মর্যাদায় স্থান করে নিয়েছে। এই ভাষণ এখন বিশ্ব ইতিহাসের অংশ। সেই ৭ মার্চের ভাষণকে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হোক।

করোনায় আক্রান্ত হানিফ

করোনায় আক্রান্ত হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। নিজ বাসায় আইসোল্যুশনের থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সারওয়ার আলমের বদলির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

সারওয়ার আলমের বদলির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

স্বাভাবিক নিয়ম মেনেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। নেপথ্যে কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

বিরোধীতাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল : কাদের

বিরোধীতাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব বিষয়ে সরকারের বিরোধীতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল।

এএসপি আনিসুল হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক গ্রেফতার

এএসপি আনিসুল হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক গ্রেফতার

সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করলো পুলিশ।

২৫০০ টাকার জন্য ২২০ টাকা ঘুষ দিতে হয়েছে: টিআইবি

২৫০০ টাকার জন্য ২২০ টাকা ঘুষ দিতে হয়েছে: টিআইবি

মহামারি করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী ঘোষিত ২ হাজার ৫০০ টাকার নগদ সহায়তা পেতে প্রত্যেক উপকারভোগীকে গড়ে ২২০ টাকা ঘুষ দিতে হয়েছে। আর নগদ সহায়তার তালিকাভুক্ত হতে অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে ১২ শতাংশ উপকারভোগী।

রাজধানীতে ২৯১ টি রুটের পরিবর্তে ৪২ রুটে গাড়ি চলবে

রাজধানীতে ২৯১ টি রুটের পরিবর্তে ৪২ রুটে গাড়ি চলবে

রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিদ্যমান ২৯১টি রুট সমন্বয় করে ৪২টি মাধ্যমে বাস চলাচল করবে। আর এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে ২২টি কোম্পানি গঠন করা হবে। এ ছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলোর জন্য নগরের বাইরে করা টার্মিনালে অবস্থান করতে হবে। 

শহীদ নূর হোসেনের মৃত্যু এরশাদ সরকারে কতটা প্রতিক্রিয়া তৈরি করেছিল

শহীদ নূর হোসেনের মৃত্যু এরশাদ সরকারে কতটা প্রতিক্রিয়া তৈরি করেছিল

বুকে লেখা ''স্বৈরাচার নিপাত যাক'' আর পিঠে লেখা ''গণতন্ত্র মুক্তি পাক''- একজন তরুণ ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচীতে গিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশ-বিডিআরের (বিডিআর-এর পরিবর্তিত নাম এখন বিজিবি) গুলিতে নিহত হন।

স্কুলে শিশুদের যে ‘অ্যাসাইনমেন্ট’ দেয়া হচ্ছে, যেভাবে মূল্যায়ন হচ্ছে

স্কুলে শিশুদের যে ‘অ্যাসাইনমেন্ট’ দেয়া হচ্ছে, যেভাবে মূল্যায়ন হচ্ছে

বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর কারণে আট মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর বছর শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে।

আল্লামা শফীর মৃত্যুতে সংসদে শোক

আল্লামা শফীর মৃত্যুতে সংসদে শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়াও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলমের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়েছে।

বাইডেন-কমলাকে রাষ্ট্রপতির অভিনন্দন

বাইডেন-কমলাকে রাষ্ট্রপতির অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক

মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক

মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। রোববার (৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে। 

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা এখন জলে স্থলে ও আকাশপথে বিচরণ করবেন : প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা এখন জলে স্থলে ও আকাশপথে বিচরণ করবেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিজিবি’কে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে বলেছেন, হেলিকপ্টার সংযোজন কেবল শুরু মাত্র, এই যাত্রা বিজিবি’র সার্বিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।