খেলা

ইউএস ওপেনে খেলবেন জোকোভিচ

ইউএস ওপেনে খেলবেন জোকোভিচ

কেটে গেছে অনিশ্চয়তা। ইউএস ওপেন টেনিসে খেলবেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিযোগিতায় খেলতে পারেননি করোনা টিকা না নেওয়ার কারণে। 

আইপিএলে সাকিবকে ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরামর্শ

আইপিএলে সাকিবকে ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরামর্শ

এবারের আইপিএলে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে আপাতত মুস্তাফিজ বিসিবির ছাড়পত্র পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন কুমার দাস এখনও ছাড়পত্র পাননি।

শুভমন-রশিদের দাপটে ধোনির চেন্নাইকে হারাল হার্দিকের গুজরাত

শুভমন-রশিদের দাপটে ধোনির চেন্নাইকে হারাল হার্দিকের গুজরাত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দিলো গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন দল ২০২২ সালে দু'বার মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়েছিল। ফের একবার দাপট দেখিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল হার্দিক পান্ডিয়ার দল।

আজই ভারত যাচ্ছেন মোস্তাফিজ

আজই ভারত যাচ্ছেন মোস্তাফিজ

আইপিএল খেলতে আজ শনিবার সকালেই দেশ ছাড়ছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ও লিটন দাসকে অপেক্ষায় রেখে সবার আগে ভারতে উড়াল দিচ্ছেন তিনি। তবে কোনো যাত্রীবাহী বিমান নয়, বিশেষ ব্যবস্থাপনায় চাটার্ড বিমানে করে ভারতে যাচ্ছেন এই পেসার। গত আসরের মতো মোস্তাফিজ এবারো খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

আইরিশদের কাছে হেরে স্বপ্নভঙ্গ টাইগারদের

আইরিশদের কাছে হেরে স্বপ্নভঙ্গ টাইগারদের

আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশের স্বপ্নও দেখতে শুরু করেছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু সেটি আর হলো না। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা।

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে  শ্রীলংকা। এই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লংকানদের।  ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো শ্রীলংকা।

ঝড় তুলতে গিয়ে দশ ওভারেই পড়লো সাত উইকেট

ঝড় তুলতে গিয়ে দশ ওভারেই পড়লো সাত উইকেট

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। শুক্রবার শেষ টি-২০ ম্যাচে ওই ধারায় ঝড়ো খেললে গিয়ে ব্যর্থ হয়েছেন টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা।  

পাকিস্তানের বোলিং কোচ হচ্ছেন মরকেল

পাকিস্তানের বোলিং কোচ হচ্ছেন মরকেল

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার মরনে মরকেল। এর পাশাপাশি অ্যান্ড্রু পুটিককে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর পরামর্শক হিসেবে থাকবেন মিকি আর্থার।

আফগানদের হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

আফগানদের হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

আবুধাবির টলারেন্স ওভালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। শিরোপা জয়ের লক্ষে টসে জিতে ব্যাট করেন আফগান। ব্যাট করেত নেমে টাইগার বোলার মাহফুজুর রহমান রাব্বির বোলিং তোপে মাত্র ১৪৩ রানে অলআউট হয় আফগানরা।

টার্গেট ‘বাংলাওয়াশ’ : টাইগারদের সম্ভাব্য একাদশ

টার্গেট ‘বাংলাওয়াশ’ : টাইগারদের সম্ভাব্য একাদশ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে টাইগাররা। বৃষ্টির কারণে ম্যাচ দু'টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ডার্ক লুইস মেথড পদ্ধতিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

রোহিতের পর কে হবে অধিনায়ক, যা বললেন সৌরভ

রোহিতের পর কে হবে অধিনায়ক, যা বললেন সৌরভ

মহেন্দ্র সিং ধোনির পর ভারতের নেতৃত্বের ব্যাটন গিয়েছিল বিরাট কোহলির হাতে। এখন ব্যাটন রোহিত শর্মার হাতে। এরপর কে হবেন অধিনায়ক?‌  টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিন্তু হার্দিক পাণ্ডিয়ার নামই বলছেন। যিনি ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার টি-২০ দলের নেতৃত্ব সামলাচ্ছেন।

তাড়াহুড়া না করলে সেঞ্চুরি হতো: লিটন

তাড়াহুড়া না করলে সেঞ্চুরি হতো: লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বছরের রেকর্ড ভেঙেছেন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এদিন লিটন তুলে নিয়েছেন দ্রুততম অর্ধ-শতক।